চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পকলি · ছোটদের পাতা

আব্বুর তালীম শোনো!

আব্বু আমাদের তালীম করেন। মাজেদা বলে, আমার আব্বুও আমাদের ঘরে তালীম করেন। প্রতিদিন এশার পর কিতাব থেকে তালিম করেন।

আমার আব্বুর তালীম কিন্তু অন্যরকম। মনেই হয় না, তিনি তালীম করছেন! মনে হয়, হাসিমুখে আমাদের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন! তাতে আমাদের যেমন আনন্দ হয় তেমনি অনেক শিক্ষা হয়। যখনই সময় হয়, সুযোগ হয়, দিনে বা রাতে, সকালে বা সন্ধ্যায়, এমনকি দস্তরখানে, বা রাতে ঘুমের আগে, আব্বু তালীম করেন। আব্বুর তালীম শুরু হয় এভাবে, চল আজ একজন ভাল মানুষের ঘটনা বলি...! কখনো বলতেন, ‘একদিন হল কি জান!.... আবার কখনো বলতেন, মদীনার সেই নূরের যুগে এক ছাহাবী কত সুন্দর কাজই না করলেন, আল্লাহ্‌র নবী তাতে কত খুশীই না হলেন! ... আমাদের তখন খুব ইচ্ছা হত, ছাহাবীর কথা শুনি! ইচ্ছা হত....

আব্বুর তালীম শোনো!

কখনো আবার আব্বু কোন ঘটনা বলেন না, গল্পও না! ধরো, ভাইবোন সবাই দস্তরখানে বসেছি আব্বুর সঙ্গে। আমাদের ছোট বোনটি হঠাৎ বলল, আমি তো হাত ধুতে ভুলে গিয়েছি! বোনটি উঠে গিয়ে হাত ধুল! তারপর বিসমিল্লাহ্ বলে আহার শুরু করল। আব্বু খুশী হলেন, আর বললেন, রায়হানা কত ভাল। কখনো হাত না ধুয়ে খায় না, ভুলে গেলে উঠে গিয়ে হাত ধুয়ে আসে।

রায়হানা সবসময় বিসমিল্লাহ্ বলে খায়! তোমরা সবাই বল, ‘মাশাআল্লাহ্’!

আমরা সবাই বললাম, মাশাআল্লাহ্! রায়হানা খুব খুশী হল। খুশী হয়ে বলল, আমি তো ডান হাতে খাই, কখনো বাঁ হাতে খাই না। আমরা সবাই আবার বললাম, মাশাআল্লাহ্!

তারপর আব্বু বললেন, তোমরা জান, তবু বলছি, হাদীছ শরীফে আল্লাহ্‌র পেয়ারা নবী বলেছেন, যার অর্থ হল— ‘তোমরা বিসমিল্লাহ্ বলে খাবার গ্রহণ কর। কেউ যদি বিসমিল্লাহ্ না বলে খায়, শয়তান তার সঙ্গে খেতে শুরু করে।

সঙ্গে সঙ্গে রায়হানা বলে উঠল, ছি, ইন্না লিল্লাহ্!

আব্বু বললেন, আল্লাহ্‌র নবী আরো বলেছেন, যার অর্থ হল, তোমরা বিসমিল্লাহ্ বলে খাবার খাবে এবং পানি পান করবে! খাওয়ার আগে ও পরে ভাল করে হাত ধোবে। ...তারপর আব্বু বললেন, বিসমিল্লাহ বলে যদি খাবার খাও তাহলে খাবারে অনেক বরকত হবে। আল্লাহ্ অনেক খুশী হবেন এবং পুরস্কার দেবেন। ....

কখনো আবার আব্বু আমাদের কিছু বলেন না, আম্মুর সঙ্গে কথা বলেন, যাতে আমরাও শুনি, আর তা থেকে শিক্ষা পাই। ... আব্বুর তালিম অনেক আনন্দের! অনেক বরকতের এবং অনেক শিক্ষার!

আচ্ছা, আজ তো সময় ফুরিয়ে গেল। আমার আব্বুর তালিম আবার শোনাব তোমাদের... (চলবে ইনশাআল্লাহ্)

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র