পুষ্পকলি · ছোটদের পাতা
আমার মনে পড়ে এবং ভালো লাগে!
তোমরা যারা শহরের ছেলে মেয়ে, আমি কিন্তু তোমাদের মত নই! তোমরা যারা গ্রামের ছেলে মেয়ে, আমি হলাম তোমাদের মত। আমার জন্ম গ্রামের ভেজা মাটিতে, গ্রামের কাঁচা ঘরে। তখন আমি বাঁশবাগান দেখেছি; বাঁশবাগানের মাথার উপর জোসনারাতের চাঁদ দেখেছি! তখন আমি খালে বিলে সাঁতার কেটেছি, আর ডুব দিয়ে শাপলা তুলেছি।... আমার শৈশবে আমাদের গ্রামে একটি যমজ ভাইবোন ছিল, মা-বাবা তাই মিলিয়ে তাদের নাম রেখেছিলেন শরীফ, আর শরীফা!
তখন ভাইবোনদু’টির বয়স ছিল সাত বা আট। সাত হোক বা আট, শরীফ বয়েস ছিল শরীফার চেয়ে তিনঘন্টার বড়! ঐটুকু বড় ছোট কিন্তু তাদের আচরণেও প্রকাশ পেত। শরীফ বোনিটকে খুব আদর করত, সত্যিকার বড় ভাই যেমন আদর করে, শরীফাও ভাইকে ‘আপনি’ বলত, সত্যিকারের ছোট বোন যেমন বলে।
ওরা ভাইবোন আমার খুব প্রিয় ছিল! শুধু আমি কেন, গ্রামের ছোট বড় সবারই খুব প্রিয় ছিল। ওরা খুব ভাল ছিল যে! সবার সঙ্গে হাসিমুখে কথা বলত! সবাইকে মিষ্টি করে সালাম দিত! একবয়সের ছেলেমেয়েদের সঙ্গে কখনো ঝগড়া করত না, কারো নামে বিচার দিত না! কারো বাগানে ঢিল দিয়ে ফল পাড়ত না। সবচে’ বড় কথা, ভাইবোনদু’টি কখনো মিথ্যা বলত না! ঐ বয়সেই তাদের সত্য বলার সাহস ছিল! জানোই তো সত্য বলার সাহস সবার থাকে না।
মা-বাবাকে কখনো তারা বিরক্ত করত না! বরং মায়ের ছোট ছোট সেবা করত! মা-বাবা তাদের প্রতি খুব খুশী ছিলেন। শুধু তাদের মা-বাবা কেন, গ্রামের সব মা-বাবাই...! আমাদের গ্রামে একটি এতীম ছেলে ছিল, বাবা ছিেলন না, মা ছিেলন। মা তাদের বাড়ীতেই কাজ করতেন। ভাইবোন দু’টি খাদেমার সঙ্গে ভদ্র আচরণ করত! সম্মনের সঙ্গে কথা বলত। একটা ফল, বা মিষ্টি খাদেমার হাতে দিয়ে বলত, ‘আপনার ছেলেকে দেবেন!’
একবার ঈদের রাতে শরীফ তার সুন্দর জামাটি খাদেমার হাতে দিল এতীম ছেলেটির জন্য! আর শরীফা দিল তার জমানো কিছু ুটাকা। ওদের এমন দয়া দেখে খাদেমার চোখে পানি এসে গিয়েছিল। খাদেমা তাদের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আল্লায় তোমােগারে সুখে রাখুক!
তারপর আমি চলে এলাম শহরে, শুরু হয়ে গেল আমার শহরের জীবন। ... শহরের মস্ত একটা দোষ! শহরে এসে মানুষ গ্রামের কথা ভুলে যায়! আমিও গ্রামের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু ভাইবোনদু’টিকে আমি ভুলিনি। যখনই মনে পড়ত, আমার ভাল লাগত। এখনো মনে পড়ে এবং ভাল লাগে। তখন আমার ইচ্ছা হত, আমি ওদের মত ভাল হব! এখন আমার কী ইচ্ছা হয় জান! ইচ্ছা হয়, তোমরা যেন ওদের মত ভাল হও!
ভাইবোনদু’টির কী হল জান! ওদের বয়স যখন বার তখনকার বর্ষায়...! নাহ্! এর পরের কথাটা আমার কাছে জানতে চেয়ো না। বলতে আমার বড় কষ্ট হবে!
ওদের এই করুণ মৃত্যুতে সারা শোকে কাতর হয়েছিৃল, আর কান্নায় ভেঙ্গে পড়েছি।