চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পকলি · ছোটদের পাতা

আমার অসমাপ্ত লেখা...পুষ্পকলিদের কলমে

গত সংখ্যার তিনটি লেখা অসমাপ্ত ছিল, সেই মেয়েটির কথা, বক ও বাঘের ঘটনা, আর এমন যদি হত! মাদানী মক্তবের শিশুরা তাদের কচি হাতের কাঁচা কলমে তিনটি লেখার অসমাপ্ত অংশ লিখে পাঠিয়েছে। মাশাআল্লাহ্ সবার লেখা সুন্দর! সবার ভবিষ্যত ইনশাআল্লাহ্ উজ্জ্বল। তবে তিনজনের তিনটি লেখা প্রথম হয়েছে! লেখাতিনটি দেখ—

(ক) সেই মেয়েটির গল্প (বাকি অংশ)

... রাজা ঘোষণা করলেন, আমার যুবরাজের বধু হওয়ার একমাত্র যোগ্য হল কৃষক ও কৃষাণীর গুণবতী মেয়ে। রাজার ঘোষণায় রাজ্যজুড়ে সবাই অবাক! না, কোন রাজ্যের রাজকন্যা, না কোন ধনীর দুলালী! কোথায় বদখশানের যুবরাজ, কোথায় গরীব কৃষকের গরীব মেয়ে! কিন্তু রাজা বললেন, আমি ধন চাই না, রূপ চাই না; আমি চাই গুণ! আসল কথা কী! গরীব কৃষক ও কৃষাণী ছিল সৎ মানুষ এবং ভাল মানুষ। আর তাদের মেয়েটির ছিল অনেক গুণ। তাই আল্লাহ্ তাদের প্রতি দয়া করেছেন। (মুহম্মদ বিন শামীম, চতুর্থ শ্রেণী)

(খ) বক ও বাঘের ঘটনা

আমি পছন্দ করি বকের চরিত্র। কারণ বাঘ ছিল মন্দ এবং অত্যাচারী। তাই তো বনের কোন প্রাণী বাঘের অত্যাচারের ভয়ে তার কাছে যেতে চাই তো না। কিন্তু বকের মনে দয়া ছিল, তাই সে বিপদের সময় বাঘকে সাহায্য করল, তার গলা থেকে কাঁটা বের করে দিল। তবে বক যদি উপকারের প্রতিদান না চাইত তাহলে আমার ভাল লাগত! আমি কখনো কারো উপকার করে প্রতিদান চাইব না।

(যোবায়র বিন আলআমীন, চতুর্থ শ্রেণী)

(গ) এমন যদি হত (বাকি অংশ)

আমি ঘুমের মধ্যে স্বপ্নের জগতে চলে যেতাম। পরীরা আমাকে সব পড়া বুঝিয়ে দিত। স্বপ্নের মধ্যে কোন কষ্ট ছাড়া সবকিছু আমার জানা হয়ে যেত! ঘুম থেকে উঠে দেখতাম....

এমন যদি হত, ঘুমের মধ্যে একটি পাখী আমাকে তার ডানাদু’টি দিয়ে যেত! ঘুম থেকে উঠে দেখতাম ...!

(সামীউল হক, পঞ্চম শ্রেণী)

০০ তুমি লিখেছ, সেই ডানার সাহায্যে তুমি উড়ে যাবে সোনার মদীনায় এবং দুরূদ ও সালাম পেশ করবে নবীজীর রওযায়। ... তুমি তো খুব সুন্দর চিন্তা করেছ! তোমাকে জাযাকাল্লাহু খায়রান)

০০ বক ও বাঘের গল্পে তুমি একটি সুন্দর বাক্য লিখেছ, ‘বক বাঘের কাছে তার পুরস্কার চাইল, কিন্তু ‘ব-ফলা’ ও ‘র-ফলাওয়ালা স্বার্থপর বাঘ বককে কথামত পুরস্কার দিল না।...

বানানের জলসা বুঝি তোমার খুব পছন্দ!

শাহ ওয়ালিউল্লাহ্, (চতুর্থ শ্রেণী)

০০ তুমি তিনটি লেখাই পাঠিয়েছ। তোমার লেখা সুন্দর হয়েছে। আমি তোমার উন্নতির জন্য দু‘আ করছি।

বকের জন্য তোমার মনে অনেক কষ্ট। তাই তুমি বককে সান্ত্বনা দিয়ে বলেছ, সে আখেরাতে পুরষ্কার পাবে।

ওমায়র বিন মা‘ছুম, তৃতীয় শ্রেণী

০০ তুমি লিখেছ, এমন যদি হত, আমি যেতাম চাঁদের দেশে, চাঁদ আমাকে শেখাত, কীভাবে জ্ঞানের আলো ছড়াতে হয়। ... এমন যদি হত, বলো না আম্মু; বল না আব্বু, কত ভাল হত!

আমাকে তো জিজ্ঞাসা করলে না! আমাকে জিজ্ঞাসা করলে বলতাম, চাঁদের কাছে যাওয়ার কী দরকার! এখানে পৃথিবীর মাটিতেই তো কত বড় বড় জ্ঞানী আছেন, গুণী আছেন। তারাই তোমাকে শেখাতে পারেন, (তুমি যদি শিখতে চাও) কী ভাবে জ্ঞানের আলো ছড়াতে হয়!

আব্দুল্লাহ্ আলনো‘মান (২য় শ্রেণী)

ফারূক (দ্বিতীয় শ্রেণী)

০০ তোমাদের লেখা সুন্দর হয়েছে তোমাদের বয়স ও শ্রেণী হিসাবে। তোমরা আরো মেহনত কর।

ইনশাআল্লাহ্ আগামী সংখ্যা থেকে শিশুদের জন্য কবিতার পাতা থাকবে। তাতে একটি কবিতা থাকবে শব্দার্থ ও ব্যাখ্যাসহ আগামী সংখ্যার কবিতাটি হল কাজের লোক। কবির নাম—

নবকৃষ্ণ ভট্টচার্য—

এমন সুন্দর কবিতা যদি মুসলিমের কলমের সৃষ্টি হত, কত ভাল হত! আমাদের জাতীয় কবি, আর কিছু পেলেন না, লিখলেন ‘লিচু চোর’! কবিতার বিচারে বলতেই হেব ‘সুন্দর’! কিন্তু শিশুদের জন্য তাতে কোন বার্তা নেই এবং নেই কোন শিক্ষা!

উপরের সুন্দর কবিতাটি যিনি লিখেছেন. তার জন্য শিশুতোষ কবিতার জগত তঁার কাছে চিরঋণী।

ইনশাআল্লাহ্ আগামী সংখ্যা থেকে শুরু হচ্ছে ‘কবিতার পাতা’ নামে নতুন বিভাগ।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র