চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পকলি · ছোটদের পাতা

আমার রোযনামচা

আমাদের গ্রামে যদি এত সুন্দর মক্তব না হত তাহলে কেউ হয়ত স্কুলে পড়ত! কারো হয়ত লেখা-পড়াই হত না! হয়ত বিলে গিয়ে মাছ ধরত, বা মাঠে গিয়ে গরু চরাত, আর গরুর ঘাস কাটত! রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কত কষ্ট হত! জীবনটা তখন কত কষ্টের হত! ক্ষুধা পেলে মায়ের কাছে খাবার তো পেতাম! রাতে বিছানায় হয়ত আরামের ঘুম হত, কিন্তু ঈমান কলেমা তো শেখা হত না! ছালাত ছিয়াম তো জানা হত না! আমাল-আখলাক তো... এজন্য আদীব হুযূরের প্রতি আমরা খুব কৃতজ্ঞ! আদীব হুযূরকে আমরা অনেক ভালবাসি! (আব্দুল হালীম, সাবেক ছাত্র, মাদানীপড়া, মাদানী মক্তব, সুনামগঞ্জ) (সোমবার/২-০৭-১৪৪৭ হি.)

০০ তুমি সুন্দর চিন্তা সুন্দরভাবে তুলে ধরেছ! কামনা করি, তুমি বড় হও! তোমার কলম যেন আরো শক্তিশালী হয়। তোমার লেখা যেন আরো সুন্দর হয়! তুমি নিয়মিত রোযনামচা লিখবে কিন্তু!

আজ আমি মাদরাসায় আসার সময় দেখি, অনেক সুন্দর একটা পাখী! পাখীটা গাছের ডালে বসে একদিকে তাকিয়ে ছিল। পাখীটা কী সুন্দর সুরে ডাকছে! ডাকটা তো বড় করুণ! কাকে ডাকছে পাখীটা! হয়ত হারিয়ে যাওয়া সঙ্গীকে ডাকছে।

কখনো কখনো ভাবি, আমি যদি চাঁদের মত হতাম! জোসনা রাতে সবাইকে জোসনার আলো দিতে পারতাম...

(হাফছা আক্তার, তৃতীয় শ্রেণী, মক্তব, মাদানীপাড়া, সুনামগঞ্জ)

০০ হাফছা, তুমি সূযের্র মত হতে চেয়েছ! কেন! মেয়েরা তো শুধু চাঁদের মত হতে চাইবে, সূর্যের মত নয়। ছেলেরা সূর্যের মত হওয়ার কথা ভাবতে পারে!

তবে তোমার ভাবনা কিন্তু ভারি সুন্দর! কলমটা যেন হাত থেকে জীবনে কখনো না নামে! সারা জীবন, আর কিছু নাও যদি পার রোযনমচা নিয়মিত লিখে যাবে, সুখের কথা, দুঃখের কথা...

ঁ

সোমবার/১৪-০৫-১৪৪৮ হি.

আমাদের গ্রামটা খুব সুন্দর! পুরো গ্রামটাই গাছে গাছে একেবারে সবুজ! যেখানে গাছ থাকে সেখানে পাখী থাকে। পাখীরা গাছের ছায়া, গাছের সবুজপাতা খুব ভালবাসে। আমাদের গ্রামে যত পাখী, কোন গ্রামে এত পাখী নেই। পাখীরা সকালে সন্ধ্যায় গাছের ডালে ডালে বসে কলরব করে। আসলে পাখীরা আল্লাহ্‌র যিকির করে! আমাদের গ্রামের পাশে একটি ছোট নদী! বর্ষায় নদীর পানি গ্রাম পর্যন্ত এসে পড়ে। ...

(মুনিরা আক্তার, তৃতীয় শ্রেণী, মাদানীপাড়া, সুনামগঞ্জ)

০০ মুনিরা, তুমি তোমার গ্রামের সবুজ গাছের কথা, পাখীদের কলরবকরার কথা লিখেছ! তুমি ঠিকই বলেছ, পাখীরা আসলে আল্লাহ্‌র যিকির করে! তবে আমরা তাদের যিকির তাসবীহ বুঝি বা।

তুমি লিখেছ, সবাই যদি শুদ্ধ ভাষায় কথা বলত, কত ভাল হত! তো তুমি নিজেকে দিয়েই শুরু কর।

একদিন সবাই তোমাকে দেখে শুদ্ধভাষায় কথা বলা এবং লেখা শিখবে ইনশাআল্লাহ্!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র