“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
পুষ্পকলি · ছোটদের পাতা
বানানের জলসা
বানান-জলসা শুরু হওয়ার সময় ছিল ঠিক বােরাটা, সভাপতি হুযূর ঠিক সময় কখনো আসেন না, আজও ঠিক সময়ে এলেন না! তবে কিনা পার্থক্য হল, সবসময় আসেন দেরীতে, কখনো কখনো বেশ দেরীতে, আজ কিনা এলেন ঠিক সময় থেকে গুণে গুণে চল্লিশ মিনিট আগে! চল্লিশ মিনিট গুণলেন কী দিয়ে? সুন্দর দেখে দু’টি মূর্ধন্য-ণ দিয়ে। (গুণে গুণে)
মূর্ধন্য-ণ আবার সুন্দর হল কীভাবে! দন্ত্য-ন, মূর্ধন্য-ণ, দু’টিকে পাশাপাশি রেখেই দেখ না, দোদু’টি তালব্য-শ দিয়ে! নিজেই বুঝতে পারবে, কে কত সুন্দর!
হাঁ বলতে পার, দন্ত্য-ন,র আনাগোনা বাংলাভাষায় অনেক বেশী, মূর্ধন্য-ণ,র হাযিরা সে তুলনায় বেশ কম! তা তো হবেই; যে যত দামী সে তত বিরল, জ্ঞানীজন কবেই তো বলে দিয়েছেন এ মহাসত্য!
আবার ঝামেলা! ‘মহা’ শব্দটি কিন্তু যুক্ত করে লিখতে হয়, নইলে বাঁধবে মহাঝামেলা! আচ্ছা, বাদ দাও ঝামেলা, মহাঝামেলা; চল গিয়ে দেখি, সভাপতি হুযূরের হল কী!
সভাপতি হুযূর তো ঢোকেন না, রীতিমত প্রবেশ করেন, আর তিনি ভালোই জানেন, দন্ত্য-স বা মূর্ধন্য-ষ দিয়ে প্রবেশ নিষেধ! তাই তালব্য-শ দিয়েই প্রবেশ করলেন! কিন্তু একী! ঘড়িতে বলে, জলসাঘরে তিনি প্রবেশ করেছেন পঁচিশ মিনিট বিলম্বে! আরে মুশকিল! বিলম্ব মানে বুঝলে না! বিলম্ব করা মানে দেরী করা। হাঁ, মুশকিলের মধ্যেও আছে বড় একটা মুশকিল! তালব্য-শ না দিলে হবে মহামুশকিল!
সভাপতি হুযূরের তো যাকে বলে আক্কেল গুড়ুম! জলসাঘর যে একেবারেই ফাঁকা! ফাঁকা মানে, এক্কেবারে চন্দ্রবিন্দুওয়ালা ফাঁকা।
সভাপতি হুযূর প্রথমে রেগে আগুন! এমন অলস-গাফেল ছেলে মেয়েদের নিয়ে জলসা করার কোন মানে হয়! তার চেয়ে তো ঘুমিয়ে থাকা অনেক ভালো। ঘুমের কথা মনে হতেই হুযূরের রাগ ঠাণ্ডা এবং গোশ্শা পানি! হুযূর তখন আরামের কুরসিটায় গিয়ে বসলেন, পকেট থেকে কৌটা বের করে দুই নাকে দু’ফোটা তেল দিলেন। আরে, না না! আমাদের সভাপতি হুযূরের নাক একটাই, হাঁ, ছিদ্র দু’টো। তো একটি নাকের দু’টি ছিদ্রের মধ্যে দু’ফোঁটা তেল দিয়ে তিনি ঘুমের দেশে যাওয়ার আয়োজন করলেন। ঘুমের দেশে যেতে আমাদের সভাপতি হুযূরের বেশী কিছু লাগে না, গাড়ীও না ঘোড়াও না! লাগে শুধু দু’ফোঁটা খাঁটি সরষে তেল। হাঁ, তেলটা যেন হয় মূর্ধন্য-ষ-ওয়ালা এবং চন্দ্রবিন্দু- ওয়ালা খাঁটি সরষে তেল!
তো আরামে সভাপতি হুযূরে -র চোখটা লেগে এসেছিল প্রায়, এমন সময় কিনা ছেলেরা এবং মেয়েরা হৈহৈ এবং রৈরৈ করে জলসাঘরে ঢুকে পড়ল। পড়ল তো পড়ল, একেবাের হুযূরের তেলমাখা নিদ্রার উপর!
হঠাৎ করে হুযূরের মেজাযটা আবার গরম হয়ে গেল, যাকে বলে, তেলে বেগুনে জ্বলে ওঠা!
তবে বোঝা গেল না, রাগের আসল কারণটা কী! আরামের নিদ্রাটি পণ্ড হওয়া, নাকি ছেলেমেয়েদের দেরীতে আসা। কারণ যাই হোক রাগটা হুযূরের বেশীক্ষণ স্থায়ী হল না! মেজায ভালো থাকলে হুযূর অবশ্যই জানতে চাইতেন, স্থায়ী বানান কী? আর কিছুক্ষণ হোক, বা বেশীক্ষণ, তাতে দন্ত্য-ন হবে, না মূর্ধন্য-ণ! একজন দু’জন ছাড়া সবাই ভেবেছে, স্থায়ী হবে হ্রস্ব-ইকার দিেয়, আর ক্ষণ হবে দন্ত্য-ন দিয়ে।
ছেলেরা তখন ভয়ে অস্থির, আর মেয়েরা ডরে কাবু! ছেলেরা মেয়েরা কেউ বুঝতে পারল না, হুযূর এত তাড়াতাড়ি এলেন কীভাবে! আর ঠাণ্ডা মাথা এত গরম হল কেন? যাক, আল্লাহ্ বাঁচালেন,হঠ াৎ কী হল, সভাপতি হুযূরের রাগটা পড়ে গেল! বলতে পার, হুযূরের রাগের আগুনে যেন পানি পড়ল! তিনি বেশ মোলায়েম স্বরে বললেন, (স্বর বল, বা কণ্ঠ, বানানে হুযূর ভুল করেন না, মেজায ঠাণ্ডা হলেও না, গরম হলেও না। তোমরাও বানান দু’টি বুঝে নাও।)
ছেলেরা অবাক, মেয়েরা বিশুদ্ধ বানানে আশ্চর্য! সবাই দেয়ালঘড়িটার দিকে তাকাল, ড-শূন্য ড় দিয়ে, বােরাটা বাজতে তখনও দশ মিনিট বাকি, মানে হুযূর আজ আগেই এসে পড়েছেন। এটা তো সাত আশ্চর্যের এক আশ্চর্য!
ছেলেমেয়েদের দৃষ্টি অনুসরণ করে সভাপতি হুযুর দেয়ালঘড়িটার দিকে তাকালেন, তারপর যেন লজ্জা পাননি, এমন করে বললেন, আমার ঘড়িটা দেখি ঘোড়া হয়ে গিয়েছে! একটি মেয়ে অবাক হয়ে জানতে চাইল, হুযূর, ঘড়ি আবার ঘোড়া হয় কীভাবে? হুযূর মৃদু হেসে বললেন, ঘড়ি কখনো ঘোড়া হয়, কখনো গাধা হয়! কীভাবে, শোনো, ঘড়ি যখন দ্রুত চলে, যেমন দশটার সময় বাজে বারটা, তখন বুঝতে হবে, ঘড়ি এখন ঘোড়ার মত চলছে! আবার ধর, দশটার সময় বাজে আটটা, তাহলে বুঝতে হবে, ঘড়ি এখন গাধার মত ধীরে চলছে! সভাপতি হুযূর এমন করে হাসলেন, যেন নিজের বুদ্ধিতে নিজেই অবাক! ছেলেরা ভাবছে, মেয়েরাও ভাবছে, হুযূরের রাগটা এত সহজে ঠাণ্ডা হল কীভাবে! সেটা বোঝা গেল, কলিম মুন্সী যখন মিষ্টির ঠোঙ্গা হাতে জলসাঘরে এল। হুযূর বোধহয় দূর থেকেই দেখতে পেয়েছিলেন।