চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

পুষ্পকলি · ছোটদের পাতা

বাতাসের তালব্য-শ

জলসাঘর ফাঁকা দেখে আজ সভাপতি হুযূরের আক্কেল গুড়ুম হয়েছিল তো, এখন দেখি, ‘আক্কেল’ গুড়ুম শুনে তোমাদেরও আক্কেল গুড়ুম!

তাহলে চল আগে বুঝতে চেষ্টা করি, আক্কেল গুড়ুম জিনিসটা কী!

আক্কেল মানে আকল, আকল মানে বুদ্ধি! আক্কেল দাঁত শোননি! ঐ যে লোকে বলে, যে দাঁত উঠলে মানুষের আকল-বুদ্ধি বাড়ে! আর গুড়ুম হল কামান থেকে গোলা ছোঁড়ার শব্দ। হঠাৎ কামান থেকে গোলা ছোঁড়ার শব্দ হলে মানুষ ভয় পেয়ে যায় তো! তখন কী করবে, না করবে, কিছুই বুঝতে পারে না! তো হঠাৎ ঘটে যাওয়া কোন ঘটনায় মানুষের আকলবুদ্ধি যখন কোন কাজ করে না, তখন বলে, লোকটার আক্কেল গুড়ুম হয়ে গিয়েছে।

তো আমাদের সভাপতি হুযূরের আক্কেল গুড়ুম হয়ে গেল জলসাঘর ফাঁকা দেখে, মানে তিনি বুঝতে পারলেন না যে, কী করবেন, আর কী করবেন না!

ভালো কথা, অনেকের একটা বদ-অভ্যাস আছে, আক্কেল গুড়ুম লেখে বশূন্য র দিয়ে, তাতে আমারও আক্কেল গুড়ুম হতে চায়! তোমরা তো ভালো ছেলে ভালো মেয়ে, তোমাদের কখনো আক্কেল গুড়ুম হবে না, আর হলেও বশূন্য র দিয়ে যেন না হয়!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র