চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

শেষের পাতা

শেষ কথা

আমরা কেন হাসি, কেন কাঁদি! আমাদের হাসি ও কান্নার উৎস কী!

সুখ ও দুঃখ এবং আনন্দ ও বেদনা হল আমাদের জীবনে হাসি ও কান্নার উৎস।

আল-কোরআনের উপদেশ হল, আমাদের হাসির মধ্যে যেমন থাকতে হবে সংযম, তেমনি আমাদের কান্নার মধ্যে থাকতে হবে উচ্ছ্বাস।

কখন হবে হাসির সংযম! সুখের হাসি যখন আমরা হাসব, শোকরের সঙ্গে, আল্লাহ্‌র নেয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। গাফলতের হাসির মধ্যে থাকে উল্লাস! এবং উল্লাস থেকে হয় অট্টহাসি!

শোকরের হাসিতে থাকে সংযম, তাই মুমিনের হাসি হয় ‘তাবাস্সুম’;

বা মৃদু হাসি। আমাদের প্রিয় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের হাসি কখনো তাবাস্সুম ও স্নিগ্ধতার সীমা অতিক্রম করেনি।

কান্না যদি হয় দুনিয়ার কোন দুঃখ-কষ্ট ও অপ্রাপ্তির বেদনার কারণে তাহলে সেই কান্নার চরিত্র কী হবে, তাও এসেছে হাদীসের বয়ানে। এমন কান্না যাতে শ্রুতিকটু শব্দ থাকবে না এবং থাকবে না অসুন্দর কোন দৃশ্য। কল্পনায় কি দেখতে পাও পুত্র ইবরাহীমের শোকে আমার নবীজীর কান্নার সেই পবিত্র দৃশ্য!

আমাদের জীবনেও আসতে পারে শোকের কান্না, তবে তাতে যেন থাকে সেই নববী কান্নার কিছু ছায়া ও ছোঁয়া।

পক্ষান্তরে আখেরাতের চিন্তায় আমাদের কান্নায় যত উচ্ছ্বাস থাকে ততই উত্তম। হাদীছের বর্ণনায় তো নিশ্চয় শুনেছ, বদরের প্রান্তরে আরীশের ভিতরে আমাদের প্রিয় নবীর কান্নার বিবরণ! সেই কান্নাই হল আমাদের জন্য আদর্শ।

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র