চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

শেষের পাতা

নফসের সংশোধন

মানুষের সঙ্গে পশুর পার্থক্য আসলে কোথায়? ক্ষুধা-পিপাসা মানুষের আছে, পশুরও আছে! মানুষ খাবার খায়, পানি পান করে, পশুতেও করে, রকম ফের না হয় কিছু আছে, মলত্যাগ ও মূত্র ত্যাগে তো উভয়ে সমান!

পশু শিকার করে খাবার যোগাড় করে, মানুষও তো বন্দুক হাতে হরিণ-পাখী শিকার করে।

যদি বল, মানুষ তো কত কিছু চিন্তা করে, কত কিছু আবিষ্কার করে, মানুষ হল চিন্তাশীল প্রাণী! তাইকি! পশু কি চিন্তা করে না! শত্রুর উপস্থিতি টের পেয়ে পালায় না, বা রুখে দাঁড়ায় না!

যদি বল, মানুষের অন্তরে আছে মাতৃমমতা ও পিতৃস্নেহ! আমি বলব, স্নেহ-মমতায় পশু তো কখনো কখনো মানুষকেও ছাড়িয়ে যায়! মা-পশুর গল্প তো মানুষ মায়ের গল্পকেও হার মানায়!

মানুষে ও পশুতে তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হল চেতনায়! মানুষের সমাজে, মানবহৃদয়ে এমন কিছু চেতনা লালিত হয়, যা পশুদের সমাজে, পশুদের অন্তরে দেখা যায় না! সেই মানবিক চেতনাগুলো অন্তরে লালন কের হে বন্ধু! এস আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, যাকে বলে মাসজূদে মালাইকাহ্!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র