চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

সংযোজন

মায়ের কথা, মায়ের ব্যথা!

মায়ের কথা, বলে অনেকে, বলতে পারে ক’জন! মায়ের ব্যথা, মায়ের মমতা বোঝে অনেকে, বুঝতে পারে ক’জন! আমিও কি বলতে পেরেছি মায়ের কথা! আমিও কি বুঝতে পেরেছি মায়ের ব্যথা, মায়ের মমতা! এই পৃথিবীর মাটিতে কেউ কি বলতে পেরেছে! কেউ কি বুঝতে পেরেছে!

মা! ছোট্ট একটি শব্দ, কত গভীর ও বিস্তৃত এর ভাব ও মর্ম! কী অপূর্ব এর ঝিরঝির অনুভব, রিমঝিম অনুভূতি!

মা! মা!! আমার মা! তোমার মা! পৃথিবীর সব মানুষের মা! সব প্রাণীর মা! যে কোন মায়ের মমতার অপরূপ রূপটি যখন কল্পনা করি, আমি নিজেই যেন মাতৃত্বের মমতায় সিক্ত হয়ে উঠি! একদিন ‘তিনি’ আমাকে বলেছিলেন, শুধু নিজের মা নয়, তোমাকে অনুভব করতে হবে, পৃথিবীর প্রতিটি মায়ের, প্রতিটি মাতৃত্বের মমতার শিশির-স্নিগ্ধতা! যেমন নিজের সন্তানকে অতিক্রম করে তোমাকে অনুভব করতে হবে, পৃথিবীর প্রতিটি সন্তানের অন্তরে সুপ্ত মায়ের মমতার আকুতি!

মাকে নিয়ে রচিত সাহিত্য খুব বেশী আমি পড়িনি, তবে পড়েছি লক্ষ তারার মাঝে জোসনা ছড়ান একটি চাঁদ, ‘আমার মা, আমার জান্নাত! ধন্য এমন মা, ধন্য এমন সন্তান!

একটি সময় ছিল যখন শুধু ‘মা’ ডেকেছি! মায়ের আঁচল ধরেছি, মমতার সেই আঁচলটি আজো আছে, কিন্তু জীবনের দাবী রক্ষার জন্য আমাকে সরে যেতে হয়েছে সেই আঁচলের ছায়া থেকে।

মায়ের ঐ ছোট্ট চারাটি আজ অন্য মাটিতে, এক ঊষর ভূমিতে বেঁচে থাকার ...

কুদরতের কী কারিশমা! জীবনচক্রে -র কী অপূর্ব রূপ! এখন আমারও জীবনবৃক্ষের ডালে চারটি ফুল! আমাকেও ডাকে ‘মা’! ....

০০ এটি হল তোমার লেখার সম্পাদিত রূপ, মূল লেখাটি ইনশাআল্লাহ্ আগামী সংখ্যায়।

তোমার ফুলদু’টির সুবাস, দেখ অন্য পাপড়িেত!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র