চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

সংযোজন

২৩-৩-৪৮হি./৪-১১-২৬ খৃ.

্আদীব হুযূরের কাছে শুনেছি হাদীছের বাণী— ‘যে আল্লাহ্ ও আখেরাতের উপর ঈমান রাখে সে যেন মেহমানের ইকরাম করে।’ সুবহানাল্লাহ!

আদীব হুযূরকে দেখেছি, এই হাদীছের উপর পূর্ণ আমল করতে। তাই আমিও চেষ্টা করি মেহমানের সাধ্যমত ইকরাম করার।

কিছুদিন আগে সপরিবারে শ্রীমঙ্গল গিয়েছিলাম বেড়াতে। রিসোর্টের তত্ত্বাবধায়ক রফিক সাহেব যথেষ্ট আন্তরিক আচরণ করেছেন আমাদের সঙ্গে।

উম্মে শোকরানা আনারস সংগ্রহ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বললেন, এসমস্ত আনারস ঔষধ প্রয়োগ করে পাকানো হয়, যা অত্যন্ত ক্ষতিকর। আমি তো প্রায় ঢাকা যাই, বাগান থেকে সংগ্রহ করে সঙ্গে নিয়ে যাব। আমার ইচ্ছা ছিল, দফতরের সাবইকে আনারস হাদিয়া দেব, তাই বেশী করে আনতে বলেছিলাম।

আমার ধারণা ছিল, তিনি নিজের প্রয়োজনে আসবেন, সঙ্গে আনারস আনবেন। এখন দেখি, তিনি শুধু আনারস আনার জন্যই সফর করেছেন।

্এমন মানুষও তাহলে আছেন এ যুগে এই দেশে!

দফতরে তার বিশ্রামের ব্যবস্থা করলাম। দুপুরে দস্তরখানের বিশেষ আয়োজন করলাম, যাতে হাদীছের উপর আমল হয়ে যায়, আর মেহমান খুশী হন। আলহামদু লিল্লাহ্, মেহমান খুব খশী হলেন।

জিজ্ঞাস করে মেহমানের কিছু ইচ্ছার কথা জানলাম এবং তা পূর্ণ করলাম। যথেষ্ট পরিমাণ রাহাখরচ দিয়ে পূর্ণ ইকরামের সঙ্গে বিদায়ের ব্যবস্থা করলাম। আলহামদু লিল্লাহ্।

ইয়াসীন, মিরপুর সেনাএলাকা

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র